আকাশবাণী ও কলকাতা দূরদর্শনে কাজ করতে চান? চুক্তির ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
রেডিও এবং টেলিভিশনে যারা কাজ করতে আগ্রহী। তাদের জন্য দারুণ সুযোগ। আকাশবাণী ও কলকাতা দূরদর্শন কেন্দ্রের জন্য বিভিন্ন পদে চুক্তি ভিত্তিতে নিয়োগ করা হবে। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রসার ভারতী।
মোট শূন্য পদ
২৩ জন
বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে। তবে এই সব নিয়োগ হবে চুক্তিভিত্তিক। এই সংক্রান্ত যে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে বিভিন্ন পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার কথা বিস্তারিত উল্লেখিত হয়েছে।
পদের নাম
অ্যাঙ্কর ও করেসপন্ডেন্ট গ্রেড ২- ২
অ্যাংকর ও করেসপন্ডেন্ট গ্রেড ৩ - ৩
বুলেটিন এডিটর- ২
কপি এডিটর- ২
ব্রডকাস্ট এক্সিকিউটিভ- ৩
ভিডিও পোস্ট প্রোডাকশন এসিসট্যান্ট - ৪
অ্যাসাইনমেন্ট কো অর্ডিনেটর- ১
কন্টেন্ট এক্সিকিউটিভ - ২
প্যাকেজিং অ্যাসিসট্যান্ট- ২
ভিডিওগ্রাফার- ২
প্রসার ভারতীর অফিসিয়াল বিজ্ঞপ্তির সঙ্গেই দেওয়া আছে আবেদন পত্র। সেই ফর্ম ফিল আপ করে তা পাঠাতে হবে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায়। ইমেল আইডি-তেও সেটি পাঠানো যাবে।
আবেদনের পর যোগ্যতা অনুযায়ী তালিকা তৈরি হবে। এরপর পরীক্ষা নেওয়া হবে না ইন্টারভিউ তা প্রসার ভারতীর অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে। তবে কোনও আবেদনকারী কেবলমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন। কোনও এক ব্যক্তি দুটি একাধিক পদের জন্য আবেদন করলে তাঁর আবেদন বাতিল হয়ে যাবে।
দু' বছরের জন্য চুক্তি ভিত্তিক এই পদ নেওয়া হবে
অনলাইন আবেদন করতে লগ-ইন করুন নিচে দেওয়া লিংক-এ
https://applications.prasarbharati.org